রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে সেরা পারফরমার জাকির, তাসকিন ও তানজিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৯৯)
X

বিপিএলের ঢাকায় প্রথম পর্ব এবং সিলেট পর্ব শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম পর্ব শুরু হবে। এখন পর্যন্ত ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। অন্যদিকে, বল হাতে দারুণ পারফর্ম করে তাসকিন আহমেদ শীর্ষে রয়েছেন। যদিও দল হারছে, তবুও ছক্কা মারার দিক দিয়ে এগিয়ে আছেন ঢাকার তানজিদ তামিম।

সিলেট স্ট্রাইকার্স দুই ম্যাচ জিতেছে এবং উভয় ম্যাচেই ব্যাট হাতে ভালো করেছেন জাকির হাসান। ৬ ম্যাচে তিনি করেছেন ২৫১ রান, যা চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে বিপিএলের সর্বোচ্চ রান।

তাসকিন আহমেদ বল হাতে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। ৬ ম্যাচে তিনি নিয়েছেন ১৪ উইকেট, যা এখন পর্যন্ত সেরা।

ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের নিচে থাকলেও তাদের ওপেনার তানজিদ তামিম ব্যাট হাতে ভালো রান করেছেন। ৭ ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটির পাশাপাশি বাঁ-হাতি এই ব্যাটার মেরেছেন ১৬টি ছক্কা। ইয়াসির আলী রাব্বি এবং পাকিস্তানের খুশদিল শাহও সমান ১৬টি ছক্কা মেরেছেন।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝