রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ববির ২ হলের নাম পাল্টে দিলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৪৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরী ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে নাম পরিবর্তন করে ব্যানার টানান শিক্ষার্থীরা। দুপুরের পর উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা। এতে ৭ কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করার আল্টিমেটাম দেয়া হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ জানান, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির নাম থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং আবাসিক হল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা নাম পরিবর্তন করার দাবি করেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু এখনো নাম পরিবর্তন করা হয়নি। শিক্ষার্থীরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধুর পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ লেখা ব্যানার টানিয়েছেন। 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানান। পরে বিকেল ৩টার দিকে উপাচার্য ও তার কাছে একটি স্মারকলিপি দেন।

উপ-উপাচার্য বলেন, সিন্ডিকেট সভার মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়। সিন্ডিকেট সভায় যদি সভাপতি উপাচার্য নাম পরিবর্তনের বিষয়টি এজেন্ডাভুক্ত করেন, তবে আলোচনার মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে। জরুরি কোনো বিষয় হলে উপাচার্য সিন্ডিকেট সভা ডেকে বিষয়টি সমাধান করতে পারেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝