রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে ইতালি সফরে ৭ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৪২)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

বাংলাদেশ পুলিশের সাতজন সদস্য কুকুর পরিচালনার প্রশিক্ষণ নিতে ও প্রাক্-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাই করতে ইতালি যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সরকারি আদেশে (জিও) এ তথ্য জানানো হয়েছে। পাঁচজন পুলিশ সদস্য ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিনের জন্য ইতালি থাকবেন, আর বাকি তিনজন সেখানে সাত দিনের প্রশিক্ষণ নেবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। 

এই কুকুরগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেই পুলিশের পাঁচজন সদস্য ইতালি যাচ্ছেন। এছাড়া প্রাক্-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাই করতে পুলিশের দুজন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি দেশটিতে যাবেন। সরবরাহকারী প্রতিষ্ঠান সব খরচ বহন করবে।

সরকারি আদেশ অনুযায়ী, কুকুর পরিচালনা ও প্রশিক্ষণের জন্য যাওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান এবং সুজয় মহন্তা জয়।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝