বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পিএসএলে দল পেলেন লিটন, রিশাদ ও নাহিদ; আয়ের পরিমাণ কত?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : ২৪৩)
লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। ছবি: আ.দৈ.সম্পাদিত
X

লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। ছবি: আ.দৈ.সম্পাদিত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস, লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা। 

ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের নাম উঠলেও কেবল এই তিনজনই দল পেয়েছেন।

নাহিদ রানা ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে থেকে ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬০ লাখ টাকা আয় করবেন। লিটন দাস ও রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে থেকে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩০ লাখ টাকা করে পাবেন।

ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই ক্যাটাগরির খেলোয়াড়রা ১ লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ মার্কিন ডলার আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার সমান।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝