রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে সাবেক উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম  আপডেট: ১৪.০১.২০২৫ ৭:১৩ পিএম  (ভিজিট : ১৫৭)
সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব  । ছবি: আ.দৈ. সম্পাদিত
X

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব । ছবি: আ.দৈ. সম্পাদিত

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব ও তার সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

ঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

দুদক আদালতে আবেদন করে জানায়, আব্দুল্লাহ আল জ্যাকব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

এই অভিযোগ অনুসন্ধান রাষ্ট্রের স্বার্থে এবং মানি লন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন তথ্য পাওয়া গেছে। এই কারণে তাদের দেশত্যাগ নিষিদ্ধ করা প্রয়োজন।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝