রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের আয় প্রতি সেকেন্ডের ৫০ লাখ টাকার বেশি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৬:৫৪ পিএম  (ভিজিট : ২৬০)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয়। বেশিরভাগ সময় পুনর্বাসনে কাটলেও, তার আয় থেমে নেই। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, ২০২৪ সালে মাত্র দুই ম্যাচে ৪২ মিনিট খেলেও নেইমারের আয় হয়েছে ১০ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডে তার আয় হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

নেইমার এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের হয়ে আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন। বদলি খেলোয়াড় হিসেবে নামা নেইমার গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও, তার দল জয় পেয়েছে। ফুট মেরকাটোর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে নেইমার বল পায়ে লাগিয়েছেন মাত্র ৪৫ বার। এতে প্রতি টাচে তার আয় দাঁড়ায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা।

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে ১৭ মাসে তিনি মাত্র ৭টি ম্যাচ খেলেছেন। 

শোনা যাচ্ছে, আল হিলাল তার সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয়। ভবিষ্যতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও, ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো এই সম্ভাবনা নাকচ করেছেন।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝