রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে সিলেটের জয়, খুলনার টানা দ্বিতীয় হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৯৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে খুলনা টাইগার্স ১৭৩ রানে থেমে যায়, ফলে ৮ রানের ব্যবধানে জয় পায় সিলেট। টানা দুই ম্যাচে হারলো খুলনা। খুলনার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মোহাম্মদ নেওয়াজ। 

অন্যদিকে, সিলেটের রিচ টপলি, রুয়েল মিয়া ও তানজিম হাসান সাকিব সমান ২টি করে উইকেট নেন।

সিলেট থামলো ১৮১ রানে

বিপিএলের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট স্ট্রাইকার্স। জাকির হাসান ৪৬ বলে ৭৫ রান করেন এবং ওপেনার রনি তালুকদার করেন ৪৪ বলে ৫৬ রান। খুলনার হয়ে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট শিকার করেন।

টস জিতে ব্যাটিংয়ে নামা সিলেট শুরুতেই রাহকিম কর্নওয়েল ও জর্জ মাঞ্জির উইকেট হারায়। তবে রনি ও জাকিরের ১০৬ রানের জুটি দলকে স্থিতিশীল করে। 

রনি ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। জাকির ৭৫ রানের ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা মারেন। শেষদিকে অ্যারন জোন্স ৬ বলে ২০ এবং অধিনায়ক আরিফুল হক ১৩ বলে ২১ রান করেন।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝