সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ৪ ডেপুটি গভর্নরের দায়িত্ব বণ্টন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩০৩)
X


আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কয়েকটি পদেও রদবদল হয়েছে। গভর্নর হিসেবে নিয়োগ পান অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। আর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পেয়েছেন নতুন দুই ডেপুটি গভর্নর।ডেপুটি গভর্নরদের কাজের পরিধি ভাগ করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের অনুমতিতে নতুন দুজনসহ চার ডেপুটি গভর্নরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ১ পদে রয়েছেন নূরুন নাহার। তিনি দায়িত্ব পেয়েছেন হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ২, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, কৃষিঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ১, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, টাকা জাদুঘর বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

 ডেপুটি গভর্নর ২ হিসেবে ড. মো. হাবিবুর রহমান পেয়েছেন- চিফ ইকোনমিস্টস ইউনিট, পরিসংখ্যান বিভাগ, মনিটারি পলিসি ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, গবেষণা বিভাগ, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টন্ট, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এবং ভেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ৩ হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরী দায়িত্ব পেলেন, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২, আইন বিভাগ, স্পেশাল স্টাডিজ সেল, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট।

আর ডেপুটি গভর্নর ৪ হিসেবে নিয়োগ পাওয়া ড. মো. কবির আহাম্মদ দায়িত্ব পেলেন, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, ব্যাংক পরিদর্শন বিভাগ-২, ব্যাংক পরিদর্শন বিভাগ-৩, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৫, ব্যাংক পরিদর্শন বিভাগ-৬, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭, ব্যাংক পরিদর্শন বিভাগ-৮, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট।

আ. দৈ. কাশেম/ রমাজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝