সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্র জড়িত নয়: জেক সুলিভান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৬২)
 মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ফাইল ছবি
X

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ফাইল ছবি

গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

গতকাল শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের তিনি বলেন, "আমার মনে হয়েছে, ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মতামত পোষণ করেন।" হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুলিভান সম্প্রতি ভারত সফর শেষ করেন এবং বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

হিন্দুস্তান টাইমস সুলিভানের কাছে জানতে চায়, বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক বিতর্কিত পরিস্থিতিতে শেষ হয়েছে কিনা। এই প্রশ্নটি আসে শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্র, গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ভারতকে অস্থিতিশীল করার অভিযোগের প্রেক্ষাপটে।

সুলিভান জবাবে বলেন, "আমি প্রথমেই এই ধারণা প্রত্যাখ্যান করব যে, আমি ডিপ স্টেট পরিচালনা করি। একইসঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে, বাংলাদেশে ঘটনাগুলোর পেছনে যুক্তরাষ্ট্র ছিল। এটি সম্পূর্ণ হাস্যকর।"

তিনি আরও বলেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল।

এর আগে হোয়াইট হাউসও জানিয়েছিল, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। গত আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, "আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যদি এ নিয়ে কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা।"

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝