রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগেই জানতেন ঘনিষ্ঠজনরা
জাতীয় দলে ফিরছেন না তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৫:১৩ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৫:২১ পিএম  (ভিজিট : ১৮৯)
বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ফাইল ছবি
X

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ফাইল ছবি

তামিম ইকবাল খানকে ঘিরে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের বাংলাদেশ দলে খেলা নিয়ে প্রশ্ন উঠছিল। এ নিয়ে কখনো মনে হয়েছে তিনি ফিরবেন, আবার কখনো মনে হয়েছে তিনি আর ফিরবেন না।

বিপিএল চলাকালীন তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশাবাদী ছিলেন। তবে শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে তামিম জানান, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আর জাতীয় দলে ফিরবেন না।

তামিমের ভক্তরা এই খবরে মর্মাহত হলেও, ঘনিষ্ঠজনদের কাছে এটি নতুন কিছু ছিল না। তামিম তার পরিবারের সদস্য, বন্ধু এবং কিছু ক্রীড়া সাংবাদিককে আগেই জানিয়েছিলেন তার জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত।

তামিমের বক্তব্যে পরিষ্কার হয়ে যায় যে, জাতীয় দলে ফেরার বিষয়ে তার আর কোনো ইচ্ছে নেই। ফলে তার অবসরের ঘোষণাকে ঘিরে তেমন কোনো বিস্ময় দেখা যায়নি।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝