রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হল অব ফেমে পাকিস্তানের ৪ কিংবদন্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৮:১৩ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৮:২৪ পিএম  (ভিজিট : ১৯৯)
পিসিবির হল অব ফেমে জায়গা পাওয়া ৪ কিংবদন্তি। ছবি : পিসিবি
X

পিসিবির হল অব ফেমে জায়গা পাওয়া ৪ কিংবদন্তি। ছবি : পিসিবি

পাকিস্তান ক্রিকেটে অবদানের স্বীকৃতিই পেলেন দলটির চার কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছেন ইমজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। বিবৃতি দিয়ে বিষয়টি আজ নিশ্চিত করেছে পিসিবি।

চার কিংবদন্তির অন্তর্ভুক্তির বিষয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই।

হল অব ফেমে জায়গা প্রাপ্য এই চার কিংবদন্তির। পাকিস্তান ক্রিকেটে এবং বৈশ্বিক খেলায় তাদের অসামান্য অবদানকে তুলে ধরে এই সম্মান।’

২০২৪ হল অব ফেম নির্বাচিত হয়েছেন ১১ সদস্যবিশিষ্ট স্বাধীন প্যানেলের মাধ্যমে। সাবেক ক্রিকেটার এবং সাংবাদিকদের নিয়ে এই প্যানেল গঠিত হয়েছে। এই চার ক্রিকেটারদের নিয়ে হল অব ফেমের সদস্য সংখ্যা এখন ১৪ জন।

২০২১ সালে এই হল অব ফেম চালু হয়। আগে জায়গা পাওয়া ১০ ক্রিকেটার হচ্ছেন হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আবদুল কাদির, ফজল মাহমুদ, আবদুল হাফিজ কারদার ও ইউনিস খান।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝