রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
থানা থেকে পালানো ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৬:৫৬ পিএম  (ভিজিট : ১৯৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ঘটনায় তার ‍বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক ওসি শাহ আলমকে ধরতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে তাকে ধরতে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সব কটি ইউনিট। স্থলবন্দর, বিমানবন্দরসহ সব জায়গায় সতর্ক করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছেন বলেও জানান মহিবুল্লাহ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেয়া হয়েছে।
 
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।


দৈ. বার্তা সরণি/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝