রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রংপুরের কাছে হারের পর মেজেজ হারালেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:২৯ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৬:৫০ পিএম  (ভিজিট : ২০৭)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

রংপুরের কাছে হারের পর তামিমের মেজাজ হারানো, তেড়ে গেলেন প্রতিপক্ষের দিকে
রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা গেছে। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জয় এনে দেন অধিনায়ক নূরুল হাসান সোহান, যা তামিমের দলের জন্য হতাশাজনক ছিল।

ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমের কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়, এমনকি তার দিকে তেড়েও যান। রংপুরের অধিনায়ক সোহান তখন তামিমকে থামানোর চেষ্টা করেন। বরিশালের এক টিম ডিরেক্টর এসে তামিমকে সরিয়ে নেন।

বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বিষয়টিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ম্যাচ হারলে ইমোশন থাকে, এটা সিরিয়াস কিছু না।’ রংপুরের অধিনায়ক সোহানও বিষয়টি নিয়ে সেভাবে মন্তব্য করতে পারেননি। তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি, তবে কিছু একটা হয়েছে।’

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝