রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ওভারে ৩০ রান
রংপুরের জয়ের নায়ক সোহান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম  আপডেট: ০৯.০১.২০২৫ ৬:২৪ পিএম  (ভিজিট : ২০৮)
রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান । ছবি: রংপুর রাইডার্স।
X

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান । ছবি: রংপুর রাইডার্স।

শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। বল করতে আসেন কাইল মায়ার্স। তবে স্ট্রাইকে থাকা নূরুল হাসান সোহান একাই চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে শেষ ওভারে তুললেন ৩০ রান, এনে দিলেন রংপুরকে দারুণ এক জয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে এই রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করে রংপুর। এই জয়ের মাধ্যমে বিপিএলে টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে নিজেদের অবস্থান শক্ত করেছে রাইডার্স।

ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। কাইল মায়ার্সের দুর্দান্ত ৬১ রানের ইনিংস এবং ফাহিম আশরাফের ৬ বলে ২০ রানের ক্যামিও তাদের স্কোরকে বড় করে তোলে।

রংপুর রান তাড়া করতে নেমে দলীয় ১৫৭ রানে ইফতেখার আহমেদকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। কিন্তু শেষ ওভারে সোহানের দুর্দান্ত পারফরম্যান্স তাদের জয় নিশ্চিত করে। খুশদিল শাহ ২৪ বলে ৪৮ রান এবং ইফতেখার আহমেদ ৩৬ বলে ৪৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।শেষ ওভারে সোহানের ৩০ রান, রংপুরের রোমাঞ্চকর জয়।

শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। বল করতে আসেন কাইল মায়ার্স। তবে স্ট্রাইকে থাকা নূরুল হাসান সোহান একাই চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে শেষ ওভারে তুললেন ৩০ রান, এনে দিলেন রংপুরকে দারুণ এক জয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে এই রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করে রংপুর। এই জয়ের মাধ্যমে বিপিএলে টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে নিজেদের অবস্থান শক্ত করেছে রাইডার্স।

ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। কাইল মায়ার্সের দুর্দান্ত ৬১ রানের ইনিংস এবং ফাহিম আশরাফের ৬ বলে ২০ রানের ক্যামিও তাদের স্কোরকে বড় করে তোলে।

রংপুর রান তাড়া করতে নেমে দলীয় ১৫৭ রানে ইফতেখার আহমেদকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। কিন্তু শেষ ওভারে সোহানের দুর্দান্ত পারফরম্যান্স তাদের জয় নিশ্চিত করে। খুশদিল শাহ ২৪ বলে ৪৮ রান এবং ইফতেখার আহমেদ ৩৬ বলে ৪৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আ. দৈ./ সাধ

Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝