রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮ হাজার রানের মাইলফলক স্পর্শ
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৮)
বাংলাদেশি ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল। ফাইল ছবি/অনলাইন
X

বাংলাদেশি ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল। ফাইল ছবি/অনলাইন

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমবারের মতো টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তামিম ইকবাল। ২৭১ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি, যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের সংগ্রহ ছিল ৭ হাজার ৯৯৩ রান। এই মাইলফলক ছুঁতে আর মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদির বলে চার মেরে তিনি ৮ হাজার রানের মাইলফলক অর্জন করেন।

তামিমের ব্যাটিং ছিল আক্রমণাত্মক, তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দিয়ে ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন।

তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রয়েছে ৫২টি ফিফটি, যা বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান অর্জন করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের। এছাড়াও, টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা ৪, যা এই ফরম্যাটে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝