রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্টিন গাপটিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৩০)
নিউজিল্যান্ডের অন্যতম সেরা ওপেনার মার্টিন গাপটিল। ছবি: অনলাইন
X

নিউজিল্যান্ডের অন্যতম সেরা ওপেনার মার্টিন গাপটিল। ছবি: অনলাইন

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে তার অসামান্য পারফরম্যান্স কিউই ভক্তদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। 

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (২৩৭ অপরাজিত) মালিক গাপটিল ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।  

২০২২ সালের অক্টোবর মাসে জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামেন গাপটিল। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণায় তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, "কিশোর বয়স থেকেই নিউজিল্যান্ডের জার্সি পরে খেলার স্বপ্ন দেখেছি। আমি খুবই ভাগ্যবান যে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। সতীর্থ, কোচিং স্টাফ এবং বিশেষত আমার অনূর্ধ্ব-১৯ কোচ মার্ক ও’ডনেলকে ধন্যবাদ জানাই, যিনি আমার পুরো ক্যারিয়ারে সহযোগিতা করেছেন।"

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গাপটিল। একই বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নেন। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথম এবং একমাত্র কিউই ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি।

টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি এবং ২০টি ফিফটি রয়েছে তার। ১২২ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ৩৫৩১ রান করেছেন। এছাড়া, ১৯৮ ওয়ানডেতে ৭৩৪৬ এবং ৪৭ টেস্টে ২৫৮৬ রান সংগ্রহ করেছেন গাপটিল।


আ. দৈ./ সাধ



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝