রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লঙ্কানদের হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২০৬)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে টিকে রইল। 

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কা সিরিজে এগিয়ে থাকলেও, বাংলাদেশ দল আজকের ম্যাচে জিতেই সিরিজের আশা বাঁচিয়ে রাখল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান করে। জবাবে বাংলাদেশ দল ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল চাপে ভরা। প্রথম দুই বলে সাজঘরে ফিরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে সাদিয়া ও ফাহমিদার ৫২ বলে ৪৩ রানের জুটি দলকে স্থিতিশীল করে।

পরে ফাহমিদা ও অধিনায়ক সুমাইয়া মিলে রান তাড়া সহজ করে দেন। ফাহমিদার ৪২ বলের ৩৩ রানের ইনিংস এবং আফিয়ার ১৮ বলে অপরাজিত ২৬ রান দলের জয় নিশ্চিত করে।

শ্রীলঙ্কার ইনিংসে শেষ দিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটি তাদের স্কোর একশো পার করায়। 

চার ম্যাচের এই সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। বৃহস্পতিবার শেষ ম্যাচে লড়াই হবে সিরিজ সমতায় আনার জন্য। এরপর বাংলাদেশ দল মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝