রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিনেরার বিপক্ষে রিয়ালের গোলের ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম  আপডেট: ০৭.০১.২০২৫ ৬:৪৫ পিএম  (ভিজিট : ১৮২)
জয়ের পর রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের গোল উৎসব। ছবি: অনলাইন
X

জয়ের পর রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের গোল উৎসব। ছবি: অনলাইন

কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে দেপোর্তিভা মিনেরার বিপক্ষে রিয়াল মাদ্রিদ বড় জয় পেয়েছে। কার্লো আনচেলত্তি এ ম্যাচে প্রথম একাদশের মূল ফরোয়ার্ডদের বিশ্রাম দিয়ে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন। তবে তরুণ দল নিয়েও স্প্যানিশ জায়ান্টরা সহজেই ৫-০ গোলের জয় তুলে নেয়।

মিনেরা তাদের নিজস্ব মাঠে খেলার সুযোগ না পেয়ে কার্তাহেনোভা স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হয়। ম্যাচে রিয়াল মাদ্রিদের বড় তারকারা যেমন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস ছিলেন না। তবে তরুণ এন্দ্রিক, আর্দা গুলার, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং অভিজ্ঞ লুকা মদ্রিচ ছিলেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। তৃতীয় মিনিটেই এন্দ্রিক গোলের সুযোগ তৈরি করেন, তবে তার শটটি আটকে দেন মিনেরার গোলরক্ষক ফ্রান্সিসকো মার্তিনেস। তবে পঞ্চম মিনিটেই ফেদেরিকো ভালভার্দে প্রথম গোলটি করেন। এরপর কামাভিঙ্গা, আর্দা গুলার এবং লুকা মদ্রিচও গোলের দেখা পান। গুলার ম্যাচে জোড়া গোল করেন। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝