রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজ পরিবার থেকে ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটের ধনকুবের সমরজিৎ
সম্পদ ২০ হাজার কোটি টাকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ০৫.০১.২০২৫ ৭:৫০ পিএম  (ভিজিট : ৩৮৫)
ভারতীয় ক্রিকেট টিম এবং সমরজিৎ সিংহ গায়কোয়াড়। ছবি: আ. দৈ. সম্পাদিত
X

ভারতীয় ক্রিকেট টিম এবং সমরজিৎ সিংহ গায়কোয়াড়। ছবি: আ. দৈ. সম্পাদিত

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় ক্রিকেট তার আধিপত্য বিস্তার করেছে, যেখানে বিসিসিআই বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হিসেবে পরিচিত। ভারতের ক্রিকেটাররা অন্যান্য দেশের তুলনায় বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন, যার ফলে তাদের আয়ও অনেক বেশি।

ভারতের প্রায় দেড়শ কোটি জনসংখ্যা ও ক্রিকেট বাণিজ্যিকীকরণের ফলে টিম ইন্ডিয়ার আয় বহুগুণে বেড়েছে, যা দেশের মোট আয়ের বড় একটি অংশ। ধনী ক্রিকেটারদের তালিকায় ভারতীয়রা অনেক এগিয়ে।

ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার সমরজিৎ সিংহ গায়কোয়াড়ের মোট সম্পদ ২০ হাজার কোটি টাকা। তিনি সম্পদের দিক থেকে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন।

১৯৬৭ সালের এপ্রিলে জন্মগ্রহণ করা সমরজিৎ সিংহ গায়কোয়াড় রাজ পরিবারের সদস্য ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং তিনি ফুটবল, টেনিস ও ক্রিকেটে পারদর্শী ছিলেন। রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে খেলা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মতিবাগ স্টেডিয়ামে একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করেন।

বরোদার মহারাজা হিসেবে লক্ষ্মী বিলাস প্রাসাদে বসবাসকারী সমরজিৎ সিংহ গায়কোয়াড় গলফের প্রতিও আকৃষ্ট এবং বরোদা ও বেনারসের ১৭টি মন্দিরের ট্রাস্ট পরিচালনা করেন।

আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝