রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বোর্ড পরিচালকের অসন্তোষ
নড়বড়ে বিসিবি সভাপতির চেয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ০৫.০১.২০২৫ ৬:১১ পিএম  (ভিজিট : ২৬৮)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ছবি: অনলাইন
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ছবি: অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পদ এখন বেশ নড়বড়ে অবস্থায়। একের পর এক অভিযোগ এবং মনোমালিন্যের খবর উঠে আসছে। ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে তার মনোমালিন্যের পর এবার বোর্ডের প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে।

এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম বোর্ডপ্রধান ফারুকের দুর্ব্যবহারের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘‘ওরকম একটা মন্তব্য আমাকে হতাশ করেছে। বোর্ডে থাকতে পারছি না এমনটা বোঝাচ্ছে।’’

ফাহিমের এই মন্তব্যে বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ‘‘বোর্ডের বাইরে থেকে কাজ করাই ভালো। ভেতরে থেকে কাজ করতে না পারলে, বাইরে থেকে কাজ করা বেশি ফলপ্রসূ।’’

ফারুক আহমেদের এই পরিস্থিতি আরও জটিল হয় গত বছরের শেষদিকে, যখন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব বিপিএলের বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তামিম ইকবালও এই নিয়ে সমালোচনা করেন, উল্লেখ করেন যে কনসার্ট ছাড়া অন্য কোনো নতুনত্ব চোখে পড়েনি।

এছাড়া, খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিপিএলের শুরুর পরপরই খেলোয়াড়রা অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন।

এই সব সমস্যার ফলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদ এখন সংকটের মুখে। দেশের ক্রিকেটের সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝