রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:২৫ পিএম  আপডেট: ০৫.০১.২০২৫ ৮:০৭ পিএম  (ভিজিট : ২৩৩)
X

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। এখনো তার বাড়িতে অভিযান চলছে।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম উরসে পৌঁছালে ১ নম্বর গেট এলাকায় লতিফ বিশ্বাসের গাড়ি অবরোধ করেন উত্তেজিত জনতা। এসময় দুর্বৃত্তের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝