রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডে তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৮:২৯ পিএম  (ভিজিট : ৪০৪)
বাংলাদেশ জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি দূর্বার রাজশাহীর ক্রিকেটার তাসকিন। ছবি: দূর্বার রাজশাহী।
X

বাংলাদেশ জাতীয় দল ও ফ্রাঞ্চাইজি দূর্বার রাজশাহীর ক্রিকেটার তাসকিন। ছবি: দূর্বার রাজশাহী।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের এই ডানহাতি পেসার ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এবং আন্তর্জাতিক ও স্বীকৃত টি-২০ ক্রিকেটে তৃতীয়বারের মতো ৭ উইকেট নেওয়ার বিশ্ব কীর্তির অংশ।

তাসকিন নতুন বলে শুরুতেই ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে ফিরিয়ে দলকে এগিয়ে দেন। শেষ ওভারে আরও ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন।

তাসকিন আহমেদের এদিনের ৭ উইকেট নেওয়ার বোলিং ফিগারটি তার টি-২০, লিস্ট ‘এ’ এবং ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে তার সেরা বোলিং ফিগারগুলো ছিল: ওয়ানডে: ২৮ রানে ৫ উইকেট, লিস্ট ‘এ’: ২৮ রানে ৫ উইকেট, আন্তর্জাতিক টি-২০: ১৬ রানে ৪ উইকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট: ৩১ রানে ৫ উইকেট। 

বিশ্ব রেকর্ডে তাসকিন

তাসকিন আহমেদ আন্তর্জাতিক ও স্বীকৃত টি-২০ ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন। এর আগে সিঙ্গাপুরের সাজরুল ইদ্রুস চিনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট এবং ইংল্যান্ডের কলিন আকারম্যান লিচেস্টারের হয়ে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

টি-২০তে নজিরবিহীন পারফরম্যান্স

টি-২০ ফরম্যাটে ৬ উইকেট নেওয়ার নজির রয়েছে অনেকের। তবে ৭ উইকেট নেওয়ার কীর্তি অত্যন্ত বিরল। তাসকিনের এই পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি মাইলফলক যুক্ত হলো।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝