রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার মাসে ম্যাজিকাল কিছু সম্ভব নয়: ফারুক আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ০১.০১.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিট : ২৬০)
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি
X

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের পর গত ৫ আগস্ট সরকার পতন হয়। এর কিছুদিন পর বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন পাপন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর গত চার মাস নানা ব্যস্ততায় কাটালেও তিনি মনে করেন, এই স্বল্প সময়ে ম্যাজিকাল কিছু করা সম্ভব নয়।

আজ বুধবার এক সাক্ষাৎকারে ফারুক বলেন, "যাই করি না কেন, ফলাফল মাথায় রেখেই করি। তবে ভালো ফলাফল পেতে প্রক্রিয়া ঠিক রাখা জরুরি। প্রক্রিয়া সঠিক থাকলে ফলাফল আসবেই। কিন্তু মাত্র চার মাসে এমন কিছু সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "একটি সংগঠনে সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করি। স্পোর্টস সাংবাদিকরা সমালোচনা করবেন, সেটাই স্বাভাবিক। তবে সমালোচনা যদি গঠনমূলক হয়, তাহলে আমাদের কাজ আরও সহজ হয়ে যায়।"

নতুন নেতৃত্বে বিসিবির সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে ফারুক আহমেদের এ ধরনের মন্তব্য সংগঠনটির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।


আ. দৈ/ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝