রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি বললেন শহীদ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩৪৫)
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি: অনলাইন।
X

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি: অনলাইন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আজ মঙ্গলবার মিরপুরে চিটাগংয়ের প্রথম ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে তাকে ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করেছে।

মিরপুরে এক ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আফ্রিদি বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "সবসময় বলি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। বাংলাদেশের মানুষ খুবই ক্রিকেটপ্রেমী। এই দেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান দলের হয়ে এবং বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। অভিজ্ঞতাগুলো খুবই ভালো এবং এখনও উপভোগ করছি।"

নতুন ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে আফ্রিদি জানান, "এটা খুব সহজ কাজ। শুধু দলকে সমর্থন দেওয়া এবং ছেলেদের অনুপ্রেরণা জোগানো। আমাদের বোলিং ভালো হলেও সঠিক জায়গায় বল করতে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে।"

বাংলাদেশে তার অতীতের দারুণ স্মৃতি এবং বর্তমান ভূমিকা নিয়ে সন্তুষ্ট আফ্রিদি আরও একবার এই দেশকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে অভিহিত করেছেন।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝