রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:৩০ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ১:৩৪ পিএম  (ভিজিট : ৪১৫)
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
X

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মুহাম্মদ ইউনূস আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভারতীয় হাইকমিশনে খোলা শোকবইয়ে শোকবার্তাও লিখেছেন মুহাম্মদ ইউনূস।মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন। মুহাম্মদ ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি কত সাদামাটা ছিলেন! কত জ্ঞানী ছিলেন!’

মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।


আ. দৈ/ আফরোজা 

 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝