রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দল হেরে গেলেও খুশি বিজয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:১২ পিএম  আপডেট: ৩০.১২.২০২৪ ৭:৩৫ পিএম  (ভিজিট : ২৫৮)
দূর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। ছবি: অনলাইন
X

দূর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। ছবি: অনলাইন

১৯৭ রানের বিশাল স্কোর তুলেও ফরচুন বরিশালের কাছে ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে হেরেছে দুর্বার রাজশাহী। স্লগ ওভারে বোলিং ব্যর্থতায় নিজের হাতেই ম্যাচ বিলিয়ে দিয়েছেন এনামুল হক বিজয়রা। তবে দল হেরেও ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ম্যাচ শেষেই ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

এদিন বিজয় ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন। ৫১ বলে ৬৫ রানের ইনিংসে ৪টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৫টি ছক্কা। তার সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন ইয়াসির আলি রাব্বি। চট্টগ্রামের এই ব্যাটার ৪৭ বলে ২০০ স্ট্রাইক রেটে খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৯৪ রানের ইনিংস।

তবে তাদের দুর্দান্ত ব্যাটিংও যথেষ্ট ছিল না, কারণ বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংস রাজশাহীর বোলারদের দাঁড়ানোর সুযোগই দেয়নি। 



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝