রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে জামাই-শ্বশুর; একজন মেন্টর আরেকজন খেলোয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৪৩)
পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি। ছবি : অনলাইন।
X

পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি। ছবি : অনলাইন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এর মধ্যেই রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি।

বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে গত শুক্রবার ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বর্তমান তারকা পেসার এবং শহিদ আফ্রিদির জামাই, শাহিন শাহ আফ্রিদি। এবার তিনি তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন।

অন্যদিকে, পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি এবার খেলোয়াড় হিসেবে না থাকলেও চট্টগ্রাম কিংসের মেন্টর এবং শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার ঢাকায় পৌঁছেই আফ্রিদি ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

আফ্রিদি এর আগে বিপিএলের ছয়টি আসরে অংশ নিয়েছেন। তিনি ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। এবার তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম কিংসের তরুণ খেলোয়াড়দের উন্নতিতে ভূমিকা রাখবেন।

এর আগে ঢাকায় এসে নিজের শ্বশুর সম্পর্কে শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝