রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুকে কল করার দিন আজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৪২)
প্রতীকী ছবি : পিক্সেলস
X

প্রতীকী ছবি : পিক্সেলস

বন্ধুত্বে সম্পর্কটা একটু অন্য রকম। কারণে-অকারণে হাজারো ঘণ্টা একসঙ্গে কাটানো। আবার একসময় যখন বন্ধুরা আলাদা হয়ে যায়, এমনও হয় যে মাসের পর মাস খোঁজ নেওয়া নেই। তবে তাদের মধ্যে বন্ধন বা টানের কিন্তু কোনো ব্যত্যয় ঘটে না।

পারিবারিক জীবন কিংবা দৈনন্দিন ব্যস্ততায় একটা সময় বন্ধুদের খোঁজখবর হয়তো একটু কমই নেয়া হয়। তবে কেউ কেউ নিয়মিতভাবে যোগাযোগটা রাখতে পারেন। আবার কেউ পারেন না।

তবে একটি দিন আছে যেদিন আপনি বন্ধুদের খোঁজ নিতে পারেন।

দিনটিই ফিরে ফিরে আপনাকে বন্ধুদের খোঁজ নেওয়ার কথা মনে করিয়ে দেবে। আজকেই সেই দিন। পুরনো কিংবা নতুন, বন্ধুকে আজ কল করুন। একটু খোঁজখবর নিন। প্রয়োজনে মেতে উঠুন গভীর আলাপনে। শেয়ার করুন জীবনের চলমান ঘটনাপ্রবাহ। কারণ আজ বন্ধুকে কল করার দিন, যাকে বলা হচ্ছে ‘কল আ ফ্রেন্ড ডে’।

বন্ধুকে কল দিয়ে ধন্যবাদ বা কৃতজ্ঞতাও জানাতে পারেন। এতে সম্পর্কটা আরো মজবুত হবে, সময়ও ভালো কাটবে।

এভাবেই উদযাপন করুন ‘কল আ ফ্রেন্ড ডে’।  সূত্র : ডেজ অব দ্য ইয়ার

 
আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝