রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
'বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ফ্রিল্যান্সার থেকে সফল উদ্যোক্তা হওয়ার গল্প'
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ১০.১০.২০২৫ ৪:৩৮ পিএম  (ভিজিট : ২৬৭২)
X

ফ্রিল্যান্সার থেকে সফল উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আলীর জন্ম বাংলাদেশের সিলেটে। ছোট বেলা থেকেই আলী স্বপ্ন দেখতেন নিজে কিছু করার, নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্ন থেকেই ২০১৭ সালে Virtual Edge থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ নেয়ার পরপরই আলী কাজ শুরু করেন আপওয়ার্ক মার্কেটপ্লেসে। শুরুতে তিনি ছোট ছোট প্রজেক্টের কাজ করতেন। তার প্রথম আয় ২০ ডলার। সময় ২০১৮ সাল। তারপর ধীরে ধীরে তিনি তার দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দেন। একটা সময় পরে তিনি বড় ক্লায়েন্টদের সাথে কাজ করা শুরু করেন।
 
২০১৯ সালে লজিস্টিক সেক্টরে তিনি বড় একজন ক্লায়েন্টের দীর্ঘমেয়াদী একটি কাজ পান। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আলী ইতোমধ্যেই দেশের সীমান্ত পেরিয়ে ৯০টিরও বেশি আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করে বিশ্ব বাজারে তার দ্বার উন্মুক্ত করেছেন। 

মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে সফলতার পর আলী এখন সফল উদ্যোক্তা। সময়ের পরিক্রমা তিনি এখন একজন স্বীকৃত মার্কেটিং স্পেশালিস্ট। তার অভিজ্ঞতা আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে, কাজে লাগাতে ২০২১ সালে নিজেই গড়ে তোলেন একটা ছোট-খাট মার্কেটিং প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানের নাম ফাজ মার্কেটিং। শুরুতে তিনি তিনজন কর্মী নিয়োগ করেন। এখস আলীর ফাজ টিমে কাজ করেন ১৫ জন তরুণ। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মানের ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে আলীর নেতৃত্বে নিরলসভাবে কাজ করছেন। এখান থেকে তিনি মাসিক আয় করছেন ন্যূনতম - -- মার্কিন ডলার। টাকার হিসাবে যা  --- -। সামনে আরও বেশি কর্মসংস্থান করার উদ্যেগ রয়েছে আলীর।

'ছোট টিম, বড় আইডিয়া'—এই দর্শনকে ধারণ করে কাজ করছে আলীর  মার্কেটিং টিম। টিম ছোট হলেও, ফাজ মার্কেটিং তাদের বড় আইডিয়া ও বাস্তবসম্মত কৌশল দিয়ে ব্যবসাগুলোকে অনলাইনে উন্নতির পথে এগিয়ে নিচ্ছে। অপ্রয়োজনীয় টেকনিক্যাল জটিলতা বা মার্কেটিং জার্গন এড়িয়ে তারা ব্যবসায়ীদের দিচ্ছে এমন কৌশল, যা সত্যিই কাজ করে। এসইও, পিপিসি, ওয়েব ডিজাইন, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং সোশ্যাল মিডিয়ার সমন্বয়ে তারা তৈরি করছে টেকসই গ্রোথের পথ।  একইসঙ্গে তাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রমে জোর দেওয়া হয়েছে ক্রিয়েটিভ কন্টেন্ট, ব্র্যান্ড আইডেন্টিটি এবং ডিজিটাল সলিউশন–এর ওপর। ফলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং সলিউশন পাওয়া সম্ভব হচ্ছে এক জায়গা থেকেই। 

মূলত: ফাজ মার্কেটিং ছোট ব্যবসার জন্য স্মার্ট ও সহজ ডিজিটাল গ্রোথ সমাধান। ক্রমবর্ধমান জটিল ডিজিটাল মার্কেটিং জগতে, ফাজ মার্কেটিং ছোট ও বিকাশমান ব্যবসাগুলোর জন্য স্মার্ট, সহজবোধ্য এবং ফলাফলমুখী সেবা নিয়ে কাজ করছে। ফলশ্রুতিতে, নিবেদিতপ্রাণ ছোট টিম এবং স্পষ্ট ভিশন নিয়ে প্রতিষ্ঠানটি দ্রুতই অনলাইন ব্যবসা বৃদ্ধির নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। 

বাস্তবধর্মী কৌশল, স্পষ্ট বার্তা এবং ক্রিয়েটিভ সমাধানই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় যেখানে অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিশ্রুতি দিলেও ফলাফল দিতে ব্যর্থ হয়, সেখানে আলীর দক্ষ মার্কেটিং টিম তাদের গ্রাহকদের জন্য তৈরী করেছে আস্থাজনক ও ফলপ্রসূ সমাধান। তার প্রতিষ্ঠান আজ যে জায়গায় পৌঁছেছে, তা শুধু আয়ের দিক থেকে নয়, বরং সমাজে আত্মপ্রত্যয় ও উদ্যমের অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। 

আলী মনে করেন, এআই-ভিত্তিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অপরিসীম সম্ভাবনাময়। ক্রমবর্ধমান গ্লোবালাইজেশন, রিমোট ওয়ার্ক কালচার, ই-কমার্স বিস্তার, এবং ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসায়ের সীমা ও কাঠামো সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে। বিশেষ করে ক্রস-বর্ডার ট্রেড, নীশ মার্কেট এক্সপ্যানশন, এবং এআই-পাওয়ার্ড কাস্টমার এক্সপেরিয়েন্স আগামী বছরগুলোতে ব্যবসার সাফল্যের মূল ভিত্তি হয়ে উঠবে। তাই তিনি এই পরিবর্তনের অগ্রভাগে থেকে ব্যবসাগুলোকে কৃত্রিম বুদ্ধিমুত্তার যুগে প্রবেশ করাতে চান।

ব্যবসা ছাড়াও ভ্রমণ ও নতুন স্থান আবিষ্কারের প্রতি রয়েছে আলীর গভীর ভালোবাসা। তার বিশ্বাস প্রতিটি ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়, বরং নতুন সংস্কৃতি, মানুষের আচরণ, বাজারের নিত্যনতুন ধারা এবং প্রযুক্তিগত প্রবণতা বোঝার জন্য এক অসাধারণ সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্জিত এই অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তিনি তার মার্কেটিং কৌশলে প্রয়োগ করেন, যা  তার ক্লায়েন্টদের প্রতিযোগিতায় সবসময় কয়েক ধাপ এগিয়ে রাখে।

ব্যবসা পরিচালনার পাশাপাশি আলী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে স্বপ্ন ফাউন্ডেশন চ্যারিটি সংস্থা। এছাড়াও তিনি যুক্ত আছেন বিভিন্ন ফ্রিল্যান্সার কমিউনিটির সাথে।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝