রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম   (ভিজিট : ২১৬)
ভ্যানচালক শাহীনুর রহমানের মরদেহ নেওয়া হচ্ছে। ছবি: আজকের দৈনিক
X

ভ্যানচালক শাহীনুর রহমানের মরদেহ নেওয়া হচ্ছে। ছবি: আজকের দৈনিক

বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানের যাত্রী বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের আবদুস সামাদের ছেলে ভ্যানচালক শাহীনুর রহমান (৪০), যাত্রী একই উপজেলার ভাগদূর্গা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইরা খাতুন (৭)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। পথে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে চাকা খুলে যায়। এতে রাস্তায় পড়ে যান তারা। এ সময় পেছনে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শাহীনুর ও যাত্রী ফারুক মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা ও মেয়ে হুমাইরাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমাইরার মৃত্যু হয়। স্ত্রী জুলেখা হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।


আ. দৈ/ আফরোজা
   


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝