রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বড়দিনের সাজে শামি-সানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২২০)
X

ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি এবং টেনিস তারকা সানিয়া মির্জার ছবিতে সয়লাব সামাজিক মাধ্যম। তাদের কিছু অন্তরঙ্গ ছবিসহ বেশকিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এছাড়া বড়দিনের সাজপোশাকেও তাদের কিছু ছবি নেটিজেনরা শেয়ার করছেন।

নেটিজেনদের কেউ লিখেছেন তারা ডেট করছেন তো কেউ আবার তাদের প্রেমের খবর দিচ্ছেন।

তবে এই বিষয় নিয়ে শামি বা সানিয়া কোনো মন্তব্য করেননি। অন্যদিকে ফ্যাক্টচেকের মাধ্যমে জানা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর শতভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে তৈরি। এসব ছবির কোনো সত্যতা নেই।

মূলত কিছু ভারতীয় ক্রিকেট সংক্রান্ত ফেসবুক পেজ থেকে এসব ছবি ছড়ানো হয়েছে। এর আগেও এসব পেজ থেকে বিভিন্ন ভারতীয় ক্রিকেটার ও সেলিব্রিটিদের নিয়ে এআই-তৈরি ছবি ভাইরাল হয়েছে।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের পর তিনি বর্তমানে সিঙ্গেল। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি তার স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের পর সেও সিঙ্গেল।

এদিকে শামি-সানিয়ার সম্পর্ক প্রথম যখন গুঞ্জন ছড়ায়, তখনই সে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন টেনিস তারকার বাবা।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝