সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল অনিশ্চিত, পিএসএলে নাম লেখালেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৫ পিএম  আপডেট: ২৭.১২.২০২৪ ৭:৫৭ পিএম  (ভিজিট : ৪০২)
সাকিব আল হাসান। ছবি: আ.দৈ. সম্পাদিত।
X

সাকিব আল হাসান। ছবি: আ.দৈ. সম্পাদিত।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ১১তম আসরে সাকিব আল হাসানের অংশগ্রহণ অনিশ্চিত। দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগের কারণে এই মুহূর্তে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।

গতকাল সন্ধ্যায় পিএসএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একটি ৫৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করে। ভিডিওতে সাকিবের দুর্দান্ত শট এবং স্পিন বোলিংয়ের কিছু মুহূর্ত দেখানো হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ ক্যাপশনে বাংলাদেশের পতাকার ইমোজিও যোগ করা হয়েছে।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়। তবে ২০২৫ সালের পিএসএলের সময়সূচি পরিবর্তন হতে পারে, কারণ একই সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। সম্ভাব্য নতুন সময় অনুযায়ী, পিএসএল ২০২৫ আইপিএলের (ভারতীয় প্রিমিয়ার লিগ) সময়েই হতে পারে। পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি, এবং ২০২৫ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে।

সাকিব আগেও পিএসএলে খেলেছেন। তিনি ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরেই অংশ নেন এবং এখন পর্যন্ত ৩টি আসরে খেলেছেন। ১৪ ম্যাচে তার সংগ্রহ ১৮৫ রান, যেখানে গড় ছিল ১৬.৪৫ এবং একবার ফিফটি করেছেন। বোলিংয়ে ৭.৬৬ ইকোনমি রেটে নিয়েছেন ৮ উইকেট।

বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পিএসএলে সাকিবের অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝