রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাফুফেতে ফিরছেন সাফজয়ী কোচ ছোটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম   (ভিজিট : ২১১)
সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন । ফাইল ছবি।
X

সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন । ফাইল ছবি।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটন ২০২৩ সালের জুলাইয়ে বাফুফের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। এরপর তিনি বাংলাদেশ আর্মি নারী দলের কোচ হিসেবে যোগ দেন।

বাফুফেতে তাঁর ফেরা নিয়ে অনেক আলোচনা হলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। তবে অবশেষে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন। এবার তিনি নারী দলের কোচ নয়, বরং বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী গতকাল সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ছোটনকে এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি। তাঁর সহকারীও হবেন দেশীয় কোচরা।’

এলিট একাডেমির পৃষ্ঠপোষকতা করবে রেডিয়েন্ট কেয়ার। গত বৃহস্পতিবার নাসের শাহরিয়ার জাহেদীর সঙ্গে আলোচনার পর ছোটন এ দায়িত্ব নিতে সম্মত হন। জানুয়ারি থেকে তিনি একাডেমির দায়িত্ব পালন শুরু করবেন এবং মার্চে যশোরে ক্যাম্প আয়োজন করা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরে আসার মাধ্যমে ছোটন নতুনভাবে দেশের ফুটবলে অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝