রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র-গুলিসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৮৭)
X


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তারা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।

র‍্যাব কর্মকর্তারা গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

উল্লেখ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার থাকতেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝