রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩১ ডিসেম্বরের মধ্যে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের প্রতিবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মোহা. আবেদ নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং মাঠপর্যায়ের শ্রেণি শিক্ষকদের এমএমসি অ্যাপের মাধ্যমে আপলোড করা ক্লাসের ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করে থাকে। কিন্তু এমএমসিতে যান্ত্রিক ত্রুটির কারণে মাউশির আওতাধীন মাঠ পর্যায়ের কোনো শ্রেণি শিক্ষক তাদের গৃহীত এমএমসি ক্লাসগুলো আপলোড দিতে পারছেন না। 

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিত এপিএর অন্যতম সূচক হলো মাঠ পর্যায় থেকে প্রাপ্ত এমএমসি ক্লাস, যা প্রতিবেদন আকারে ত্রৈমাসিক ভিত্তিতে মাউশি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) তাদের নিজ নিজ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের থেকে সব মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অক্টোবর-ডিসেম্বর-২০২৪ (তিন মাস) নেয়া এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইল director.mew@gmail.com এ প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝