রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার শেষে নির্ধারিত সময়েই হবে নির্বাচন, আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৩৯)
X

কমিশন সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়ার করছেন, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলেছেন তিনি।
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সবার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, এক দফা আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন হয়েছে। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। 

মতবিনিময় সব শেষে উপদেষ্টা অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল প্রদান করেন। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আ.দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝