রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টানা তিন শূন্যে শফিকের লজ্জাজনক রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:২২ পিএম  আপডেট: ২৩.১২.২০২৪ ৫:৪৯ পিএম  (ভিজিট : ১৯৭)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন পাকিস্তানের ব্যাটার আবদুল্লাহ শফিক। প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারা শফিক তৃতীয় ম্যাচেও শূন্য রানে আউট হয়ে টানা তিন ইনিংসে শূন্য রানে ফেরার লজ্জাজনক রেকর্ড গড়েছেন।

ওয়ানডেতে পাকিস্তানের হয়ে টানা সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন শফিকের দখলে। সিরিজের প্রথম ম্যাচে পার্লে ৪ বল খেলে শূন্য রানে আউট হন। এরপর কেপটাউনে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন। আর তৃতীয় ম্যাচে জোহানেসবার্গে প্রথম বলেই বিদায় নেন তিনি। 

এর আগে পাকিস্তানের হয়ে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার এই রেকর্ডে ছিলেন শোয়েব মোহাম্মদ (১৯৯৩), শাদাব কাবির (১৯৯৬), মোহাম্মদ ওয়াসিম (২০০০), শোয়েব মালিক (২০০৪), এবং সালমান বাট (২০১০)। এবার সেই তালিকায় যুক্ত হলেন শফিক।

শফিকের এই ব্যর্থতা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে তিনি ৭ বার শূন্য রানে আউট হয়েছেন। এর মধ্যে ওয়ানডেতে ৩ বার এবং টেস্টে ৪ বার। এটি এক বছরে পাকিস্তানের হয়ে সর্বাধিক শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। এর আগে ২০০০ সালে ইমরান নাজির (৩২ ইনিংসে) এবং ২০১২ সালে মোহাম্মদ হাফিজ (৪৩ ইনিংসে) ৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু শফিক মাত্র ২১ ইনিংসেই তাদের ছাড়িয়ে গেছেন।

এখন শফিকের সামনে রয়েছে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করার শঙ্কা। এই রেকর্ড বর্তমানে যৌথভাবে ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের গাস লগি, শ্রীলঙ্কার প্রমোদা বিক্রমাসিংহে ও লাসিথ মালিঙ্গা, জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা এবং ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইট—যারা টানা চার ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। শফিকের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এই রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝