রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম  আপডেট: ২৩.১২.২০২৪ ১:১৬ পিএম  (ভিজিট : ১৮৫)
X

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শিতাংশ কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ উপ-পরিচালক নাজমুল হুসাইন। এসকে সুর পরিবারের তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ আগস্ট এসকে সুর এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মে‌য়ে নাম ন‌ন্দিতা সুর চৌধুরীর সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় তাকে সাত কার্য দিবসের ভেতরে সম্পদ বিবরণী তথ্য দিতে বলা হয়। কিন্তু দুদকের সম্পদের বিবরণী নোটিশের সাড়া দেননি এসকে সুর পরিবার। 

ফলে আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে এসকে সুর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝