রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হাসিনার নামে রেড অ্যালাট জারির বিষয়ে প্রসিকিউসনের কাছে কোনো তথ্য নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৬৬)
X

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বলে একটি খবর দেশের শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকাগুলোয় প্রকাশিত হয়েছে। 

প্রচারিত খবরে বলা হয়েছে, আজ রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে।

তবে দুপুরে রোববার (২২ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে এই খবরটির কোনো সত্যতা নেই বলে জানান খোদ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে ট্রাইব্যুনাল।

তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য।

তিনি আরও  বলেন, ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে। তদন্ত প্রতিবেদন এসে পৌঁছালে বিচার শুরু হবে।

এদিকে, বেলা ১টা ৩৫ মিনিটেও ইন্টারপোলের ওয়েবসাইটে প্রবেশ করে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝