বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মহানগরকে হারিয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে রংপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৮৯)
X

প্রথমে রংপুরকে মাত্র ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে কষ্ট করতে হয়েছে। ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরকে খেলতে হয়েছে ১৯.২ ওভার। উইকেট হারিয়েছে ৬টি। অবশেষে প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটের এই কষ্টার্জিত জয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে রংপুর। 

এই জয়ে রংপুর জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। তবে হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে টানা সাত ম্যাচ জিতে কোয়ালিফায়ারে ওঠা ঢাকা মহানগর। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে এলিমিনেটরে জয় পাওয়া খুলনার বিপক্ষে। এবং লিমিনেটরে চট্টগ্রামকে বিদায় করেছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে শুরু থেকেই হারিয়েছে ঢাকার ব্যাটসম্যানরা। ৬৬ রানেই হারায় প্রথম ৬ উইকেট, এই রানও তারা তুলেছে ১৪.৫ ওভারে। ওপেনার ইমরানুজ্জামান ৩০ রান করেছেন ৪২ বলে। অধিনায়ক মোহাম্মদ নাঈম করেছেন ১১ রান। ঢাকা যে ১০৭ রান তুলতে পেরেছে সাতে নামা আমিনুল ইসলামের ২৪ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে।

রংপুরের ব্যাটসম্যানরাও শুরু থেকেও খোলসে আটকে ছিলেন। প্রথম ১২.১ ওভারে তারা তুলতে পারে মাত্র ৬২ রান, উইকেট হারায় ৪টি। অভিজ্ঞ তানভীর হায়দার ও আরিফুল ইসলামের ২২ রানের ইনিংসে রান তাড়া করতে সক্ষম হয় দলটি।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মহানগর: ২০ ওভারে ১০৭/৯( ইমরানুজ্জামান ৩০, আমিনুল ২৩*; আলাউদ্দিন বাবু ২/২৫, রবিউল ৩/১৯)
রংপুর:  ১৯.২ ওভারে ১০৮ রান( তানভীর ২২*,  আরিফুল ২২; শহীদুল ২/২৫, আবু হায়দার ১/২৫)
ফল: ঢাকা মহানগর ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবিউল হক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে খুলনার দেয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৩৯ রানে থামে চট্টগ্রাম। ম্যাচসেরা হয়েছেন খুলনা অধিনায়ক নুরুল হাসান। টসে হেরে ব্যাটিং করা খুলনা ১৪৬ রান তুলতে পারে মূলত সোহানের ৩৯ বলে ৫২ রানের ইনিংসে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আজিজুল হাকিমের ব্যাট থেকে। তিনি করেছেন ২০ রান।

রান তাড়ায় ৬৪ রানে ৫ উইকেট হারানো চট্টগ্রাম ইয়াসির আলী ও নাঈম হাসানের ৩৮ বলে ৫৩ রানের জুটিতে জয়ের পথে ছিল। তবে ১৭তম ওভারে ইয়াসির ৩৭ করে আউট হলে পথ হারায় দলটি। ১৩৯ রানে থেমে ৭ রানে হেরে যায় তারা। নাঈম অপরাজিত ছিলেন ৩৪ রানে। খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী রানা ও মাসুম খান।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ১৯.৩ ওভার ১৪৬/১০(নুরুল ৫২, আজিজুল ২০; ফরহাদ ৩/২০, শরীফ ৪/২৬)
চট্টগ্রাম: ২০ ওভারে ১৩৯/৬( ইয়াসির ৩৭, নাঈম ৩৪*; মাসুম ২/২১, রানা ২/১২)
ফল: খুলনা ৭ রানে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান

আ.দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝