বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ০)
X

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়ন টেস্টেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৪০৩ রানের লিড নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। সেখানেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি সফরকারীরা। উইয়ান মুল্ডারের দুর্দান্ত বোলিংয়ে ১৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা অবশ্য প্রথম ইনিংসের তুলনায় ভালো ছিল। তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন। ৪৮ বলে ২৯ রান করে তানজিদ ফিরলে জুটি ভাঙে। এরপর মুমিনুল হককে শূন্য রানে ফিরিয়ে দেন মুল্ডার।

রবিন ৬২ বলে ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় প্রতিরোধ গড়েন। ইয়ানসেনের এক ওভারে তিনটি চার মারেন হৃদয়। কাগিসো রাবাদার বলেও বাউন্ডারি হাঁকান তিনি।

তবে ৩৩ বলে ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। শান্তর সঙ্গে তার ৭৬ বলে ৫০ রানের জুটি ভাঙার পর ১২৮ রানে চার উইকেট হারায় বাংলাদেশ।

এরপর লিটন দাস ও শান্ত কিছুটা লড়াই চালিয়ে যান। কিন্তু ৩০ রানের জুটি ভেঙে লিটনকে ফিরিয়ে দেন মুল্ডার। এরপর জাকের আলী ও শরিফুল ইসলামকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের দেখা পান এই পেসার।

শেষ পর্যন্ত শান্তকে ৩৪ রানে ফিরিয়ে দেন মুল্ডার। পরের ওভারে তাসকিন আহমেদও বোল্ড হন। মুল্ডারের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের লড়াইও শেষ হয়ে যায়।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝