রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় রেস্তোরাঁয় আগুন
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৮২)
X

রাজধানীর উত্তরার-১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন নামের একটি রেস্তোরাঁয় আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে আগুন লাগে। এরপর দুপুর ২টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনায়ারুল ইসলাম জানান, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।  আগুনের কবল থেকে এ পর্যন্ত সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পাওয়ার পর ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। এরপর আরও দুটি ইউনিট কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তবে, এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো জানাতে পারেনি সংস্থাটি।

আ. দৈ/ আফরোজা 






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝