রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপালী ব্যাংকে গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৩২)
রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখ। ছবি: সংগৃহীত
X

রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখ। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ডাকাত দল প্রবেশ করেছিল বলে জানিয়েছেন ব্যাংকটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম ইসমাইল হোসেন শেখ। তিনি বলেন, আত্মসমর্পণকারী তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে কর্মকর্তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে তারা।

আজ বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

জিএম বলেন, ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি, জনগণের কোনো আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।

ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, ডাকাতরা হানা দেওয়ার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সেসময় ব্যাংকের ছিলেন সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দুজন ফায়ার গার্ড। সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝