রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, অভিযানে যৌথবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। ডাকাতদেরে আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌঁড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝