রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস; নেইমারের অভিনন্দন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০৪ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৭:২৮ পিএম  (ভিজিট : ২৬০)
ছবি: এক্স
X

ছবি: এক্স

ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতায় ভিনিসিয়ুস জুনিয়রকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ট্রফি হাতে ভিনিসিয়ুসের একটি ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, 'অভিনন্দন ভিনি। এটা তোমার প্রাপ্য। তোমাকে নিয়ে খুবই খুশি। এভাবে উড়তে থাকো।'

এর আগে, ব্যালন ডি’অর পুরস্কার জিতলে ভিনিকে শুভেচ্ছা জানাবেন বলে অপেক্ষা করছিলেন নেইমার। তবে সেই পুরস্কারটি জিতেছিলেন রদ্রি। এবার ফিফা দ্য বেস্ট পুরস্কার পেয়ে যেন পুরস্কার-যুদ্ধে 'প্রতিশোধ' নিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

গত মৌসুমে রিয়ালের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন ভিনিসিয়ুস। তিনি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো মৌসুমে ২৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।

আজ রাতে আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে পাচুকার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের আনন্দকে আরও স্মরণীয় করতে গোল করে দলের জয়ে ভূমিকা রাখতে চাইবেন ভিনিসিয়ুস।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝