রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে ৩ দেশের কূটনীতিকের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ৭৩)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আগামী ৬ ফেব্রুয়ারি ‘নরডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূতরা। 

উপদেষ্টা তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। তারা জীববৈচিত্র্য রক্ষা, নদীদূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আ. দৈ/ আফরোজা 






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝