রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাহাত ফতেহ আলীর কনসার্ট
ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X

আগামী শনিবার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট রয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর সড়কের স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হতে পারে। তাই সেদিন ওই অংশ এড়িয়ে যানবাহন চলাচলে বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ছাড়াও কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা গাইবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং এড়িয়ে উল্লিখিত সময়ে বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প হয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এ সময় তাদের টোল দিতে হবে না। এছাড়া উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনগুলো র‍্যাডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। অন্যদিকে এয়ারপোর্ট-উত্তরা-টঙ্গীগামী যানবাহন বনানী র‍্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে। 

নির্দেশনায় আরও বলা হয়, ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে। তাই ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‍্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে। তবে  মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল র‍্যাম্প ব্যবহার করতে পারবে না।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝