রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানো নিয়ে যা জানালেন শামীম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৬৪)
X

 
প্রায় ১ বছর পর জাতীয় দলে ফিরেছেন শামীম হোসেন পাটওয়ারি। গত ম্যাচে  ৩ ছক্কা আর ১ চারে করেছিলেন ২৭ রান।  
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ওই ক্যামিওর সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে বাংলাদেশ। আর তাতে ৭ রানে জয় পায় বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ মঙ্গলবার নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী। 
 
দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখা নিয়ে শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’
এমন কামব্যাক নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখালেন না শামীম, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’ 

শামিমের মুখে শেষ সময়ে শোনা গেল সিরিজ জয়ের কথা, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ।’

আ.দৈ/এমএমএস 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝