রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩০৭)
X


অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও একই পথে হাঁটলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পিসিবি, পরবর্তী আর কোনো সিরিজেই তিনি ডাক পাননি। এর পরই দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহাম্মাদ আমির। 

আজ শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা জানানো হয়েছে। তবে পিসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি। 
 
পিসিবির বিজ্ঞপ্তিতে ৩২ বছর বয়সী পেসার আমির জানান, ‘সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের। এটি (অবসর গ্রহণ) কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে পিসিবি ও পাকিস্তানি সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’
এর আগে অবসরের ঘোষণায় ইমাদ বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়। যখন এই অধ্যায়ের সমাপ্তি হওয়ায় আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে নতুন নতুন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’

আ.দৈ/ এমএমএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝