রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের সহজে হারানোর আশা সৌম্যর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ৭:২০ পিএম  (ভিজিট : ২৩২)
ছবি: বিসিবি
X

ছবি: বিসিবি

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাইয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের সহজেই হারানো সম্ভব বলে আত্মবিশ্বাসী টাইগার ওপেনার সৌম্য সরকার।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সৌম্য সরকার বলেন, "আমরা যদি তিনটি বিভাগেই — ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং — ভালো পারফর্ম করতে পারি এবং দল হিসেবে ঐক্যবদ্ধভাবে খেলতে পারি, তাহলে তাদের (ওয়েস্ট ইন্ডিজ) আরামসে হারাতে পারবো বলে বিশ্বাস করি।"

নিজেদের পারফরম্যান্সে জোর দেওয়ার আহ্বান

নিজেদের সেরাটা দিতে পারলেই জয় সম্ভব বলে মনে করেন সৌম্য। তিনি বলেন, "বড় দল বা ছোট দলের ব্যাপার নয়, ২০ ওভার বা ৪০ ওভার কে ভালো খেলবে সেটাই গুরুত্বপূর্ণ। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) টি-টোয়েন্টিতে ভালো দল, কিন্তু আমাদের নিজেদের খেলাতেই মনোযোগ দিতে হবে। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারলে ম্যাচ জিততে পারবো।"

ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা থাকলেও টাইগার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে খুশি সৌম্য। তিনি বলেন, "ওয়ানডেতে আমরা ভালো ফর্মে ছিলাম। যদিও শেষ দুই-একটি সিরিজ আমাদের জন্য ভালো যায়নি, তবে ইতিবাচক দিক হলো — আমরা ৩০০ রান করতে পেরেছি। এটি আমাদের ব্যাটিং ইউনিটের জন্য ভালো লক্ষণ। আমাদের বোলাররা সবসময় ভালো পারফর্ম করছিল, তবে এই সিরিজে তারা কিছুটা স্ট্রাগল করেছে।"

সৌম্য সরকারের এমন আত্মবিশ্বাসী বক্তব্যে টাইগার ভক্তদের প্রত্যাশাও বেড়ে গেছে। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট, বল এবং ফিল্ডিং—সব বিভাগেই উন্নতির মাধ্যমে ক্যারিবিয়ানদের হারাতে পারলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে বড়সড় উত্থান ঘটবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝